জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ

2026-06-09T19:01:30+00:00
2026-06-09T19:01:30+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নে হরিপুর হোসেনিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আকরাম হোসেন (২৮) পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।


মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  বিদ্যুৎস্পৃষ্ট  নির্মাণ শ্রমিক  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: