বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নামে এক কৃষক দলের নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আব্দুল্লাহ মোড়ল নামে আরেক বিএনপি নেতা।
মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাদল মোড়ল সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আবদুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জানা যায়, ভুক্তভোগী দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় আসলে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আহত আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’
/মহু