সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত

2026-06-10T12:34:13+00:00
2026-06-10T12:34:13+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম 
এ অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে, দাবি ব্যবসায়ীদের। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের কামারখন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি ভাতের হোটেল, দুটি মিষ্টির দোকান, একটি সেলুন, একটি ইলেকট্রনিকস দোকান, একটি মনিহারি দোকান এবং একটি মাটির আসবাবের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুন মালিক রতন দাস, মনিহারি ব্যবসায়ী রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া ও শাহজাহান, ভাতের হোটেল মালিক লাল মিয়া এবং ইলেকট্রনিকস ব্যবসায়ী রিপন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, ‘আমার ২টি দোকান ছিল। আগুনে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সবকিছু পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই।’

মনোহারী দোকান ও বিকাশ এজেন্ট রেজাউল করিম বলেন, ‘বিকাশের টাকা, কার্ড এবং দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমার প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

/মহু


  বিষয়:   সিরাজগঞ্জ  অগ্নিকাণ্ড  দোকান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: