পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের ৪১ জন মন্ত্রীর দফতর বণ্টন ঘোষণা করা হয়েছে আজ।
বুধবার (১০ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ সকল মন্ত্রীর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়। মুখ্যমন্ত্রী অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কারসহ আরও যেসব দফতর অন্য কোনো মন্ত্রীর হাতে দেওয়া হয়নি—সেগুলোর দায়িত্বে থাকবেন। সরকার গঠনের পর ৯ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ১ জুন আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় ১৯ জন ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
অর্থ দফতরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব পেয়েছেন শারদ্বত মুখার্জি। উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ অনুসন্ধান দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা পাল এবং স্কুল শিক্ষা, আবাসন, এমএসএমই ও বস্ত্র দফতরের দায়িত্ব পেয়েছেন দীপক বর্মণ।
তাপস রায়কে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি সংস্থা এবং নবায়নযোগ্য শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। ড. শঙ্কর ঘোষ পেয়েছেন সংসদীয় বিষয়ক ও পর্যটন দপ্তর, মনোজ কুমার ওরাঁও পেয়েছেন বন ও পরিবেশ দফতর, অর্জুন সিং পেয়েছেন শ্রম ও পরিবহন দফতর, গৌরী শঙ্কর ঘোষ পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ ও গ্রন্থাগার পরিষেবা দফতর, জগন্নাথ চট্টোপাধ্যায় পেয়েছেন উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতর এবং ড. কল্যাণ চক্রবর্তী পেয়েছেন তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি দফতর।
এছাড়া অরূপ কুমার দাস পেয়েছেন সেচ ও জলপথ, ড. অজয় কুমার পোদ্দার পেয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল ও পূর্ত দপ্তর এবং দুধ কুমার মণ্ডল পেয়েছেন কৃষি দফতর। স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে মালতি রাভা রায় পেয়েছেন নারী ও শিশু কল্যাণসহ সামাজিক কল্যাণ দফতর, ড. ইন্দ্রনীল খান পেয়েছেন যুব পরিষেবা ও ক্রীড়া এবং ভোক্তা বিষয়ক দফতর এবং রাজেশ মাহাতা পেয়েছেন প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দফতর।
অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে জয়েল মুর্মু পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতর, ড. হরেকৃষ্ণ বেরা পেয়েছেন উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতর, আনন্দময় বর্মণ পেয়েছেন পরিবহন ও অর্থ দফতর, অশোক দিণ্ডা পেয়েছেন কৃষি বিপণন ও এমএসএমই দফতর, নাদিয়ার চাঁদ বৌরি পেয়েছেন পূর্ত ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর, বিশাল লামা পেয়েছেন স্বরাষ্ট্র, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর, শান্তনু প্রামাণিক পেয়েছেন খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর, মৌমিতা বিশ্বাস মিশ্র পেয়েছেন শিল্প, বাণিজ্য ও বিজ্ঞান-প্রযুক্তি দফতর, উমেশ রাই পেয়েছেন সংসদীয় বিষয়ক ও নগর উন্নয়ন দফতর, পূর্ণিমা চক্রবর্তী পেয়েছেন তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতর এবং কৌশিক চৌধুরী পেয়েছেন স্কুল শিক্ষা এবং অগ্নি ও জরুরি পরিষেবা দফতর।
/ইউএমএইচ