হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই মোহাম্মদ জুয়েল (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১০ জুন) সকালের দিকে অভিযান চালিয়ে আমান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিম নিজে বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং ১৩।
গ্রেফতারকৃত মোহাম্মদ জুয়েল (২৯) কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ভোগ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডস্থ মিয়া ঘোনা বড়গোপ এলাকার (আব্দুস সালামের বাড়ি) আজম কলোনীর মৃত আব্দুস সালামের পুত্র।
সূত্রে জানা গেছে, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকায় গত ৮ জুন সোমবার সকালে বাসার সবার অনুপস্থিতিতে বড় বোনের জামাই জুয়েল নিজের শ্যালিকা কে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী শ্যালিকা নিরুপায় হয়ে ওইদিন রাতেই দুলাভাইকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বুধবার সন্ধ্যায় জানান, শ্যালিকার করা ধর্ষণ মামলায় অভিযুক্ত দুলাভাই মোহাম্মদ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
/এসএকে