রাখ-এ ফিরছেন সোনালি বেন্দ্রে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরতে যাচ্ছেন তার অভিনীত নতুন ওয়েব সিরিজ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম

2026-06-11T02:46:58+00:00
2026-06-11T02:46:58+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আনন্দ সময়
রাখ-এ ফিরছেন সোনালি বেন্দ্রে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৬ এএম   (ভিজিট : ৭)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরতে যাচ্ছেন তার অভিনীত নতুন ওয়েব সিরিজ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে ১২ জুন মুক্ত হতে যাচ্ছে সোনালি অভিনীত এই নতুন ওয়েব সিরিজ। 

‘পাতাল লোক’ খ্যাত পরিচালক প্রোসিত রায় পরিচালিত ‘রাখ’ শিরোনামের ওয়েব সিরিজটিতে এই অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আলি ফজলকে দেখা যাবে একজন সাব-ইন্সপেক্টর এবং লেফটেন্যান্ট কর্নেল অশোক আরোরা চরিত্রে দেখা যাবে আমির বশিরকে। ১৯৭৮ সালের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজটি দুই কিশোর নিখোঁজ ও হত্যা রহস্য এবং এরপর হত্যাকারীদের ধরতে এক পুলিশ কর্মকর্তার রুদ্ধশ্বাস অভিযানের গল্প নিয়ে এগিয়েছে।

এই সিরিজে সোনালি অভিনীত চরিত্রের নাম মনে অরোরা। এতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সোনালি বেন্দ্রে জানান, গত কয়েক বছর আমি কিছুটা সহজ ও হালকা ঘরানার গল্পের দিকে ঝুঁকেছিলাম। তাই ‘রাখ’-এর মতো গম্ভীর চরিত্রে কাজ করাটা ছিল এক বড় চ্যালেঞ্জ। আমার মনে প্রশ্ন ছিল, এত গভীর আবেগপূর্ণ জায়গায় দিনের অনেকটা সময় কাটানো আমার ওপর কেমন প্রভাব ফেলবে? কিন্তু শুটিং করতে গিয়ে এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এই চরিত্রের ভেতরে থাকা কঠিন আবেগগুলো আমি অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরেছি শেষ পর্যন্ত, যা কি না একজন অভিনেত্রী হিসেবে আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও যোগ করেন, এই কাজটি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। ‘রাখ’ আমাকে জটিল ও অস্বস্তিকর আবেগগুলো নিয়ে কাজ করতে শিখিয়েছে এবং সেই সঙ্গে শিখিয়েছে কীভাবে কাজের শেষে তা থেকে বেরিয়ে আসতে হয়।

‘রাখ’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ও সহ-পরিচালনা করেছেন অনুশা নন্দকুমার ও সন্দীপ সাকেত। এন্ডেমল শাইন ইন্ডিয়া ও ভাডিপার প্রযোজনায় সিরিজটি ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশে একযোগে মুক্তি পাবে। সিরিজটির ট্রেইলার মুক্ত হওয়ার পর থেকে দর্শকদের মধ্যে এটি বেশ আলোচিত হচ্ছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন সিরিজটি দর্শকদের রহস্য ও আবেগের এক নতুন অভিজ্ঞতায় নিয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ‘দিলজলে’, ‘মেজর সাব’, ‘সরফরোশ’, ‘জখম’ ইত্যাদির মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন। একটা সময় মরণব্যাধি ক্যানসারের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করে সুস্থ হয়ে আবারও স্বাভাবিক ও অভিনয় জীবনে ফিরে আসেন তিনি।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাখ  ওয়েবসিরিজ  সোনালি বেন্দ্রে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: