মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ করতে আসছে কর্মমুখী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের মাদরাসাগুলোতে বিপুলসংখ্যক শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। তবে সেখানে যে কারিকুলামে পড়ানো হয়, তা দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা নিয়ে নানান

2026-06-11T16:31:57+00:00
2026-06-11T16:31:57+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ করতে আসছে কর্মমুখী প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:৩১ পিএম 
ছবি : গ্রাফিক্স সময়ের আলো
দেশের মাদরাসাগুলোতে বিপুলসংখ্যক শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। তবে সেখানে যে কারিকুলামে পড়ানো হয়, তা দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা নিয়ে নানান প্রশ্ন রয়েছে। বিশেষ করে কওমি মাদরাসার কারিকুলাম নিয়ে সমালোচনা বেশি। এবার সরকার মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ উদ্যোগের কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমরা মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে চাই। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শক্তিশালী ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া সংযোগ, এপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট-আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে।

বিদেশে থাকা বাংলাদেশিকে গবেষকদের কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকার গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব প্রদান এবং কার্যকর পৃষ্ঠপোষকতা নিশ্চিত করবে।

খাতভিত্তিক বক্তব্যে শিক্ষা নিয়ে আলোচনার শেষদিকে অর্থমন্ত্রী বলেন, সার্বিক এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাখাতে আগামী অর্থবছরে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা এবং জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: