নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে পিংক বাস চালু করবে সরকার।বৃহস্পতিবার (১১

2026-06-11T20:50:25+00:00
2026-06-11T20:50:25+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৭)
গ্রাফিক : সময়ের আলো
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারীদের যাতায়াত সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে পিংক বাস চালু করবে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে।

পিংক বাস সার্ভিসের ঘোষণা দিয়ে তিনি বলেন, সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানায়।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: