রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অবশেষে গুঞ্জন সত্যি হলো। রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র

2026-06-11T23:10:04+00:00
2026-06-11T23:10:04+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১০ পিএম 
টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত
অবশেষে গুঞ্জন সত্যি হলো। রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন অভিনেত্রী।

এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকরা একে একে নিজের পদত্যাগপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। 

কোয়েল মল্লিক পদত্যাগ করার ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সদস্য সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯ জনে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।

গত ফেব্রুয়ারিতে, রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল।

পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নিতে যান অভিনেত্রী। সঙ্গে ছিল তার গোটা পরিবার।


শপথ নেওয়ার পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা- এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।

তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এবার তৃণমূলের থেকে দূরত্ব বাড়ালেন কোয়েলও।

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজ্যসভা  পদত্যাগ  কোয়েল মল্লিক  তৃণমূল কংগ্রেস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: