শিক্ষকের মোটরসাইকেল চুরি, অভিযোগ দায়ের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে এক শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় শনিবার (১৩ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষক ইসমাইল হোসেন (৩৪) বাদী হয়ে

2026-06-13T14:27:01+00:00
2026-06-13T14:27:01+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
শিক্ষকের মোটরসাইকেল চুরি, অভিযোগ দায়ের
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:২৭ পিএম 
কালিয়াকৈর থানা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে এক শিক্ষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শনিবার (১৩ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষক ইসমাইল হোসেন (৩৪) বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকায় ঘটনাটি ঘটে। বাইক মালিক ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় বেসরকারি স্কুলের ইংরেজি শিক্ষক।


অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে ইসমাইল হোসেনের শোবার ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়। তারপর অন্য ঘরে রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শনিবার ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে তিনি দেখেন বাহির থেকে ছিটকিনি লাগোনো। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা খুলে দেয়। পরে তিনি পাশের ঘরে গিয়ে মোটরসাইকেলটি খুঁজে পান না। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির হদিশ মেলেনি। তারপর বাধ্য হয়ে শনিবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোটরসাইকেলটির বাজার মূল্য ৮৫ হাজার ৫শত টাকা বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। 

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার মাসুদ রানা জানান, তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/মহু


  বিষয়:   মোটরসাইকেল  চুরি  অভিযোগ  গাজীপুর  কালিয়াকৈর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: