ইয়েমেনকে হারিয়ে আইএইচএফ ট্রফির ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

পল্টনস্থ শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উপস্থিত হাজারখানেক দর্শক সাক্ষী হলেন এক চরম রোমাঞ্চ ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের।

2026-06-13T22:24:07+00:00
2026-06-13T22:25:48+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
ইয়েমেনকে হারিয়ে আইএইচএফ ট্রফির ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:২৪ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ১০:২৫ পিএম  (ভিজিট : ১১)
ছবি : সময়ের আলো
পল্টনস্থ শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উপস্থিত হাজারখানেক দর্শক সাক্ষী হলেন এক চরম রোমাঞ্চ ও স্নায়ুক্ষয়ী লড়াইয়ের। ইয়েমেনের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিতে অনূর্ধ্ব-২০ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফির ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ।

শনিবার (১৩ জুন) টুর্নামেন্টের সেমিফাইনালে ইয়েমেনকে ৩৮-৩৭ গোলে হারিয়ে শিরোপার চূড়ান্ত মঞ্চে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ৩৩-৩৩ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ১০ মিনিটের অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করে বাংলাদেশ। আগামী ১৪ জুন রবিবার বিকেল ৫টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। দিনের অন্য সেমিফাইনালে ভারতকে ৫৮-২৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপকে।

শারীরিক উচ্চতা ও ফিটনেসে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ইয়েমেন। তবে মাঠের লড়াইয়ে তার বিন্দুমাত্র প্রভাব পড়তে দেয়নি স্বাগতিকরা। পুরো ম্যাচ জুড়েই ছিল রোলার কোস্টারের মতো রোমাঞ্চ—কখনও ১০-১০ তো কখনও ১১-১১ গোলে চলেছে সমানে-সমান লড়াই। ম্যাচের শেষ ৫ মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ; লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের অন্যতম সেরা খেলোয়াড় সুমল তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন


নিয়ম অনুযায়ী বাকি সময়টা ৫ জন খেলোয়াড় নিয়েই লড়তে হয়েছে বাংলাদেশকে। তবে মনোবল না হারিয়ে বীরের মতো লড়াই করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তারা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই রেফারি, কোচ ও কর্মকর্তারা উল্লাসে মেতে ওঠেন। জয়ের আবেগে কান্নায় ভেঙে পড়ে সতীর্থদের জড়িয়ে ধরেন খেলোয়াড়রা।

বাঁ কনুইয়ে চোট থাকা সত্ত্বেও দলের জয়ের নায়ক রাতুল উদ্দিন। ম্যাচে সর্বোচ্চ ৯ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে রাতুল বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা জিতব। তবে কিছু ভুলের কারণে ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ আমাদের ভাবনার চেয়েও শক্তিশালী ছিল। ৫ জন হয়ে যাওয়ার পর আমরা কোচের আগের কৌশল কাজে লাগিয়েছি। অনুশীলনে কোচ আমাদের ৫ জন নিয়ে খেলার প্র্যাকটিস করিয়েছিলেন, যা আজ কাজে লেগেছে।

রোববার ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী রাতুল আরও যোগ করেন, ভারত অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তবে ঘরের মাঠে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ান হওয়া।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইয়েমেন  আইএইচএফ ট্রফি  ফাইনাল  বাংলাদেশ  প্রতিপক্ষ ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: