তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ নিউইয়র্ক উৎসবে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’।আসছে আগস্ট মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই উৎসবে আন্তর্জাতিক

2026-06-14T02:53:49+00:00
2026-06-14T02:53:49+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আনন্দ সময়
তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ নিউইয়র্ক উৎসবে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৫৩ এএম   (ভিজিট : ৭)
তানভীর মোকাম্মেল। সংগৃহীত ছবি
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে তানভীর মোকাম্মেলের তথ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’। 

আসছে আগস্ট মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই উৎসবে আন্তর্জাতিক ও প্রবাসী বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রদর্শিত ও মূল্যায়ন করা হবে। একই ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী সন্দীপ মিস্ত্রির নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাসন্তী’।

প্রায় ১০৫ মিনিট দৈর্ঘ্যরে মতুয়ামঙ্গল প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, জীবনযাপন ও
সাংস্কৃতিক দর্শনকে কেন্দ্র করে। এতে তুলে ধরা হয়েছে একটি ধর্মীয়-সামাজিক সম্প্রদায়ের দীর্ঘ পথচলা, ঐতিহ্য, সংগ্রাম এবং সমকালীন বাস্তবতার সঙ্গে তাদের সম্পর্ক।

চলচ্চিত্রটির মনোনয়ন প্রসঙ্গে নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, ‘মতুয়ামঙ্গল আমার কাছে শুধু একটি প্রামাণ্যচিত্র নয়, এটি একটি ইতিহাস ও বিশ্বাসের ধারাকে বোঝার চেষ্টা। মতুয়া সম্প্রদায়ের জীবন, সংগ্রাম এবং সংস্কৃতিকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরাই ছিল আমার মূল উদ্দেশ্য। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পাওয়া আমাদের পুরো টিমের জন্যই একটি বড় স্বীকৃতি।’


তিনি আরও যোগ করেন, ‘আমরা আশা করি, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও গবেষণাধর্মী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র নির্মাণে নির্মাতাদের উৎসাহ দেবে।’ 

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রাকিবুল হাসান, শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীতে সৈয়দ সাবাব আলী আর ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   তানভীর মোকাম্মেল  ‘মতুয়ামঙ্গল’  নিউইয়র্ক উৎসব  সিনেমা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: