খসড়া চুক্তিতে তেল নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের খসড়ায় তেল নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের জব্দকৃত সম্পদ

2026-06-14T17:07:18+00:00
2026-06-14T17:07:18+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
খসড়া চুক্তিতে তেল নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৩)
তেহরানের একটি সড়কে ইরানি ক্ষেপণাস্ত্রের প্রতীকী মডেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের খসড়ায় তেল নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। 

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, উভয় পক্ষ খসড়া সমঝোতায় সম্মত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন হবে।

খসড়া অনুযায়ী, ইরান অবিলম্বে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার শুরু করবে, যা সমঝোতা স্মারক স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে। 

অর্থনৈতিক বিষয়ে খসড়ায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। পাশাপাশি চূড়ান্ত সমঝোতার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।


এ ছাড়া ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা নির্দিষ্ট সময়ের জন্য শিথিল করার প্রস্তাব রয়েছে, যাতে দেশটি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে আয় করতে পারে। খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হবে। এই অর্থ নগদ স্থানান্তর, আঞ্চলিক সহযোগিতা এবং আর্থিক ঋণসুবিধার মাধ্যমে ছাড় করা হতে পারে।   

পারমাণবিক ইস্যুতে ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটি বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা বজায় রাখবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বা পারমাণবিক স্থাপনার সম্প্রসারণ থেকে বিরত থাকবে। 

খসড়ায় আরও বলা হয়েছে, ভবিষ্যৎ একটি সমন্বিত চুক্তির আওতায় ইরান নিজ ভূখণ্ডে সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত বিষয়সহ ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কাঠামো নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি এখনো একটি খসড়া প্রস্তাব এবং চূড়ান্ত চুক্তি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।  

সূত্র : রয়টার্স 

/ইউএমএইচ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান  চুক্তি  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: