গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।আহতরা

2026-06-14T20:23:59+00:00
2026-06-14T20:23:59+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:২৩ পিএম 
কুকুরের কামড়ে আহতরা চিকিসা নিচ্ছে হাসপাতালে। ছবি : সময়ের লো
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গাংনী মহিলা কলেজ পাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), গাংনী উত্তর পাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), লসাদহ গ্রামের সাদিয়া সুলতানা ১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজার পাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়াও আহত ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  


স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীকে কামড় দেয়। স্থানীয়রা তাদের রক্ষা করতে গেলে তাদেরকেও কামড় দেয়। পরে বেশ কিছু লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান, দুপুর পর থেকে কুকুরে কামড়ানো ১০ জন রোগী পেয়েছি। বেশি কামড়ানো রোগীদের ভর্তি রাখা হয়। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই      



  বিষয়:   গাংনী  বেওয়ারিশ কুকুর  কামড়  শিশু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: