বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

সময়ের আলো ডেস্ক

খেলা

চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকার। প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের বিরুদ্ধে

2026-06-15T11:40:11+00:00
2026-06-15T19:29:17+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৪০ এএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৭:২৯ পিএম
সংগৃহীত ছবি
চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকার। প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের বিরুদ্ধে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে নজরদারির তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপ চলাকালে তারা যেন স্টেডিয়ামে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চেয়েছে আর্জেন্টিনা সরকার।

আর্জেন্টিনার এই উদ্যোগ পরিচালিত হচ্ছে ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচির লক্ষ্য হলো ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী দর্শকদের ব্যাকগ্রাউন্ড যাচাই করে অপরাধী বা আইন লঙ্ঘনকারীদের চিহ্নিত করা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আস’ জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের বড় একটি অংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ রয়েছে। সরকার মনে করছে, যারা পারিবারিক দায়িত্ব এড়িয়ে চলেন, তাদের আন্তর্জাতিক ক্রীড়া আসরের মতো বড় মঞ্চে উপস্থিত থাকা উচিত নয়।
আরও পড়ুন

আর্জেন্টিনা সরকারের মতে, সামাজিক দায়িত্ব পালন না করা ব্যক্তিদের ফুটবল স্টেডিয়ামে প্রবেশের সুযোগ সীমিত করা ন্যায্য পদক্ষেপ। বিষয়টি নিয়ে বুয়েনস আয়ারেসের মেয়র হোর্হে মাখরি মন্তব্য করেছেন, ‘যদি কেউ নিজের সন্তানের প্রয়োজন পূরণ না করে, তবে তার স্টেডিয়ামে যাওয়ার অধিকার থাকা উচিত নয়।’

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে সম্প্রসারিত এই কর্মসূচির আওতায় আর্জেন্টিনার ১ হাজার ৩২৮টি ফুটবল ম্যাচে প্রায় ৪০ লাখ দর্শকের তথ্য যাচাই করা হয়েছে। এ সময় ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে পূর্ববর্তী গ্রেফতারি পরোয়ানা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও শক্তিশালী দল হিসেবে মাঠে নামছে। লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি ‘জে’ গ্রুপে রয়েছে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে, এরপর অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে দলটি। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ মাঠের উত্তেজনার পাশাপাশি দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ইস্যুতেও আর্জেন্টিনার এই পদক্ষেপ এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এএডি/

  বিষয়:   বিশ্বকাপ  হাজার  আর্জেন্টাইন  সমর্থক  স্টেডিয়াম  প্রবেশ  যুক্তরাষ্ট্র  চিঠি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: