রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া পণ্য উৎপাদন এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজশাহীর একটি

2026-06-15T13:17:30+00:00
2026-06-15T13:17:30+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারিকে জরিমানা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:১৭ পিএম 
বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া পণ্য উৎপাদন এবং মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজশাহীর একটি নামী বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, সাহেব বাজার এলাকায় অবস্থিত ‘পিওর লাইভ ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইর কোনো বৈধ মানসনদ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন এবং বাজারজাত করে আসছিল।

এছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। পণ্যের নেট ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ ছিল না। প্রতিষ্ঠানের নাম, পূর্ণাঙ্গ ঠিকানাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ছিল না।


ভোক্তা অধিকার ও বিএসটিআই আইন লঙ্ঘনের এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১২,০০০ টাকা (বারো হাজার টাকা) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

বিএসটিআই রাজশাহী কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ এবং নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাজশাহী  বিএসটিআই  অনুমোদনহীন  বেকারি  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: