যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান, স্বাগত জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির অগ্রগতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তা স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকার আশা প্রকাশ করেছে, এই

2026-06-15T14:04:09+00:00
2026-06-15T14:04:09+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান, স্বাগত জানাল বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির অগ্রগতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তা স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সরকার আশা প্রকাশ করেছে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে সমর্থন করে আসছে। চলমান উত্তেজনা প্রশমনে এবং সমঝোতায় পৌঁছাতে যেসব দেশ ও পক্ষ ভূমিকা রেখেছে, তাদের প্রচেষ্টার প্রশংসাও করেছে ঢাকা।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রত্যাশা করে যে চুক্তিটি শুধু স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই শান্তি প্রক্রিয়ায় রূপ নেবে।
আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাকি অমীমাংসিত বিষয়গুলোও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকার মতে, আঞ্চলিক শান্তি ফিরলে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হবে, বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এএডি/
  বিষয়:   যুদ্ধ  বন্ধ  শান্তি  চুক্তি  যুক্তরাষ্ট্র  ইরান  স্বাগত  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: