ধামইরহাটে বিস্ফোরক-হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬

2026-06-16T18:22:07+00:00
2026-06-16T18:22:07+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধামইরহাটে বিস্ফোরক-হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২২ পিএম 
ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী। ছবি: সময়ের আলো
বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ইসবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে জানান, মাহফুজুল আলম লাকী ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ রয়েছে। বিকেলে মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিস্ফোরক  হত্যাচেষ্টা  নওগাঁ  ধামইরহাট  চেয়ারম্যান  গ্রেফতার  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: