মেসির জাদুতে লিড নিল আর্জেন্টিনা

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের ম্যাচে শুরুর কয়েক মিনিটেই যেন নাটকীয়তার সব উপকরণ হাজির হয়েছিল। একের পর এক আক্রমণ, দুই দলের জালে বল এবং

2026-06-17T07:32:55+00:00
2026-06-17T07:32:55+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
মেসির জাদুতে লিড নিল আর্জেন্টিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৩২ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের ম্যাচে শুরুর কয়েক মিনিটেই যেন নাটকীয়তার সব উপকরণ হাজির হয়েছিল। একের পর এক আক্রমণ, দুই দলের জালে বল এবং পরে অফসাইডের বাঁশি- সব মিলিয়ে কানসাস সিটির মাঠে উত্তেজনাপূর্ণ সূচনা দেখেছে ফুটবলপ্রেমীরা।

বুধবার (১৭ জুন) ম্যাচের মাত্র ছয় মিনিটে প্রথমবার বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

মেসির হতাশার রেশ কাটতে না কাটতেই পাল্টা আক্রমণে গোলের দেখা পায় আলজেরিয়া। অষ্টম মিনিটে ফারেস চাইবি বল জালে জড়ালেও একই কারণে তাদের উদযাপনও থেমে যায়। অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোলটিও।
আর্জেন্টিনা-আলজেরিয়ার খেলা শুরু
দুই দলের বাতিল গোলের পর ম্যাচে আক্রমণের ধার আরও বাড়ে। আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে। অবশেষে সেই চাপের ফল আসে ১৭তম মিনিটে।

ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শক্তিশালী শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন মেসি। বলের গতি ও শক্তির সামনে অসহায় ছিলেন গোলরক্ষক। এবার আর কোনো বাধা আসেনি, গোলটি বৈধ ঘোষিত হয় এবং উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির।

শুরুর দিকে বাতিল হওয়া গোলের আক্ষেপ দ্রুতই ভুলে যান মেসি। তার দুর্দান্ত গোলেই ম্যাচে প্রথমবারের মতো লিড পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এএডি/
  বিষয়:   মেসি  জাদু  লিড  আর্জেন্টিনা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: