অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অধ্যায় শুরু করল বাংলাদেশ।বুধবার (১৭ জুন) চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের

2026-06-17T13:51:50+00:00
2026-06-17T13:52:07+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অধ্যায় শুরু করল বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়।
আরও পড়ুন

এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের গল্প। একদিকে জাতীয় দলের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামছেন তাওহীদ হৃদয়, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ পেসার আবদুল গাফফার সাকলাইনের।

বাংলাদেশ শিবিরে অবশ্য ম্যাচের আগে ছিল দুশ্চিন্তাও। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি। ফলে নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে হৃদয়ের কাঁধে।

এএডি/


  বিষয়:   অস্ট্রেলিয়া  হোয়াইটওয়াশ  লক্ষ্য  টস  জিতে  ব্যাটিং  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: