ঝালকাঠিতে বাসের চাপায় কিশোরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে বাসের চাপায় মো. রাফি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের

2026-06-17T22:34:57+00:00
2026-06-17T22:34:57+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে বাসের চাপায় কিশোরের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৩৪ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠিতে বাসের চাপায় মো. রাফি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার(১৭ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নৈকাঠি এলাকায়।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস রাফির চালানো বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঝালকাঠি  বাস  চাপা  কিশোর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: