প্রথমার্ধ শেষে সময় ফিরল ডিআর কঙ্গো

ক্রীড়া ডেস্ক

খেলা

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান

2026-06-18T00:08:46+00:00
2026-06-18T00:10:30+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
খেলা
প্রথমার্ধ শেষে সময় ফিরল ডিআর কঙ্গো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:০৮ এএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ১২:১০ এএম
ছবি : সংগৃহীত
৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে সমতায় ফিরল ডিআর কঙ্গো। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু।

এর আগে ম্যাচের ৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। নেতোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান নেভেস। 

এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পর্তুগালের হয়ে মাঠে নেমে এই কীর্তি গড়েন।

রোনালদো কানাডার সাবেক অধিনায়ক আতিবা হাচিনসনের রেকর্ডটি ভেঙেছেন। ২০২২ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো তাকে পেছনে ফেলেছেন।

এছাড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসিকে ছুঁয়েছেন তিনি। একই দিন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় আসর খেলার কীর্তি গড়েন আর্জেন্টিনা তারকা। পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন মেসি। ছয়টি ভিন্ন আসরে গোল করে তাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রোনালদোর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে থাকছেন রোনালদো। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

মিডফিল্ডে আছেন ভিতিনিয়া, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ ও বার্নার্দো সিলভার মতো তারকারা। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও কানসেলো, তোমাস আরাউজো, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রথমার্ধ শেষে সময় ফিরর ডিআর কঙ্গো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: