পাহাড় ধসে মাটিচাপায় কিশোর নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।বুধবার

2026-06-18T13:56:32+00:00
2026-06-18T13:56:32+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাহাড় ধসে মাটিচাপায় কিশোর নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৫৬ পিএম 
মো. সায়েম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের মৃত বশর আহমেদের ছেলে।

সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কিনে সেখানে বসতভিটার জন্য মাটি ভরাটের কাজ করছিল। এ উদ্দেশ্যে কয়েকদিন ধরে বাড়ির পাশের টিলা থেকে মাটি কাটছিল সে। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার সঙ্গে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


নিহতের মা ছালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সায়েমের মৃত্যুর বিষয়টি পুলিশকে নিশ্চিত করে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পাহাড়  মাটিচাপা  কিশোর  নিহত  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: