গুপ্তধন ভেবে ঘরে রাখা হলো মর্টার শেল, উদ্ধার করল পুলিশ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে চিলকা নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭

2026-06-18T20:07:37+00:00
2026-06-18T20:35:50+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
গুপ্তধন ভেবে ঘরে রাখা হলো মর্টার শেল, উদ্ধার করল পুলিশ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৮:৩৫ পিএম
ছবি : সময়ের আলো
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে চিলকা নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় মর্টার শেলটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বালু ও পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। বর্তমানে এটি থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম নদীতে বালু তোলার সময় ধাতব ও ভারী এই বস্তুটি দেখতে পান। মর্টার শেলটিকে মূল্যবান কোনো সম্পদ বা দুষ্প্রাপ্য ধাতু মনে করে শ্রমিকরা সেটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বাড়িতে নিয়ে যান।


শ্রমিকরা বাড়িতে মর্টার শেল নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিপদের আশঙ্কা বুঝতে পেরে শ্রমিকরা সেটি বড় ঝিটকীখুড়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যান।

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

সময়ের আলো/আতা



  বিষয়:   বালু  পঞ্চগড়  মর্টার শেল  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: