লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ করা উচিত এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর

2026-06-19T13:21:36+00:00
2026-06-19T13:21:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:২১ পিএম 
ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। ছবি : রয়টার্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা অবিলম্বে বন্ধ করা উচিত এবং এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফরাসি সংবাদমাধ্যম ফ্রঁস ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বারো এই মন্তব্য করেন। তিনি বলেন, লেবাননে চলমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সমর্থন ও অর্থায়ন সংগ্রহের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে ফ্রান্স। 


তার মতে, লেবাননের স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির জাতীয় সেনাবাহিনীকে আরও সক্ষম করে তোলা জরুরি এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফ্রান্স দীর্ঘদিন ধরেই লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্যারিস আবারও সংঘাত বন্ধ এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে।



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   লেবানন  ইসরায়েল  হামলা  যুক্তরাষ্ট্র  ফরাসি পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: