মুন্সীগঞ্জে ‘নয়নের খাল’ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবছরের পুরোনো ‘নয়নের খাল’ পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৯ জুন)

2026-06-19T16:32:31+00:00
2026-06-20T00:12:49+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে ‘নয়নের খাল’ পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩২ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১২:১২ এএম
নয়নের খাল পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে দখল-দূষণে হারিয়ে যাওয়া শতবছরের পুরোনো ‘নয়নের খাল’ পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার বিনোদপুর এলাকয় এ খাল পরিদর্শনে আসেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘নয়নের খাল’সহ মুন্সীগঞ্জের সব খাল খনন কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। তবে তাৎক্ষণিকভাবে নয়নের খাল উদ্ধারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।


এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা মিডিয়া এবং সংসদ সদস্য রতন সাহেবের মাধ্যমে জানতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন। কারণ এখানে অনেক ময়লা, দুর্গন্ধ, এবং এক সময় এই খালে বড় বড় নৌযান চলতো। তখন একটা প্রাণবন্ত খাল ছিল। যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুন:খনন সংস্কার চলবে। অবৈধ উচ্ছেদও চলবে। আজ থেকেই চলবে এটি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি। সংসদ সদস্যের পরামর্শে, খালের দুই পাশে রিটেইনিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায় এবং সারা বছর যাতে এই খালের পানির প্রবাহটা ঠিক থাকে।

প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএক ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান প্রমুখ।

সময়ের আলো/জোই


  বিষয়:   মুন্সীগঞ্জ  দখল  নয়নের খাল পরিদর্শন  এলজিআরডি প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: