ব্রিজের বেহাল দশায় বাড়ছে জনদুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম

2026-06-19T19:36:19+00:00
2026-06-19T19:36:19+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
ব্রিজের বেহাল দশায় বাড়ছে জনদুর্ভোগ, দুর্ঘটনার শঙ্কা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম 
লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজের বেহাল অবস্থা। ছবি : সময়ের আলো
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করছেন হাজারো মানুষ। অভিযোগ রয়েছে পুনর্নির্মাণের দাবি জানানো হলেও কোনো সুফল মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দুই গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন সহস্রাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।

ভুক্তভোগী হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন থেকে ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্য দিয়েই তাদের ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হতে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। 


এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এনামুল হক আলিম বলেন, ব্রিজটির জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   বরিশাল  বাবুগঞ্জ  লোহালিয়া  সিংহেরকাঠী  ব্রিজ  জনদুর্ভোগ  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: