ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে কূটনৈতিক অস্বস্তি

2026-06-19T22:47:15+00:00
2026-06-19T22:47:15+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ছবি তোলা নিয়ে মেলোনিকে ট্রাম্পের বিদ্রুপ, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৪৭ পিএম 
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘বিদ্রুপাত্মক’ মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। এ ঘটনার জেরে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

সংবাদমাধ্যম এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইতালির টেলিভিশন চ্যানেল এলএ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনি সম্পর্কে ওই মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে। 

চ্যানেলটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প বলেন, শিল্পোন্নত সাত দেশের জোটের শীর্ষ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘অত্যন্ত আগ্রহী’ ছিলেন।

প্রতিলিপিতে ট্রাম্পকে বলতে দেখা যায়, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি কেবল ‘তার জন্য খারাপ লাগছিল’ বলেই এতে সম্মতি দেন।


মন্তব্যটি প্রকাশ্যে আসার পর ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই গুরুতর ও অপমানজনক মন্তব্য শুধু প্রধানমন্ত্রী মেলোনির প্রতি নয়, বরং পুরো ইতালির প্রতিও অবমাননাকর।

তিনি আরও জানান, ২১ ও ২২ জুন তার যুক্তরাষ্ট্র সফরের কর্মসূচি ছিল। তবে ট্রাম্পের মন্তব্য প্রকাশের পর তিনি সেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

/কেএইচও


  বিষয়:   ছবি  মেলোনি  ট্রাম্প  বিদ্রুপ  সফর বাতিল  ইতালির পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: