এই বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

সময়ের আলো ডেস্ক

খেলা

ম্যাচের শুরুতে করা একটি গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিল ফলাফল। ইসমায়েল সাইবারির দুর্দান্ত ফিনিশিংয়ে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে

2026-06-20T06:11:00+00:00
2026-06-20T06:11:07+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
এই বিশ্বকাপের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:১১ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:১১ এএম
সংগৃহীত ছবি
ম্যাচের শুরুতে করা একটি গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিল ফলাফল। ইসমায়েল সাইবারির দুর্দান্ত ফিনিশিংয়ে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে মরক্কো। এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট তালিকায় স্কটিশদের পেছনে ফেলে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

শুক্রবার (২০ জুন) ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলে মরক্কো। খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় আক্রমণে উঠে আসে কাঙ্ক্ষিত সাফল্য।

দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করেন ইসমায়েল সাইবারি। তার জোরালো শটে বল জড়িয়ে যায় জালে, যা চলতি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল হিসেবে নতুন রেকর্ড গড়ে।
আরও পড়ুন

এটি বিশ্বকাপে সাইবারির টানা দ্বিতীয় ম্যাচে গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচেও দলের হয়ে গোল করেছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সে মরক্কোর আক্রমণভাগের অন্যতম ভরসার নাম হয়ে উঠছেন এই মিডফিল্ডার।

প্রথম দিকে গোল হজম করলেও ম্যাচে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে একাধিকবার মরক্কোর রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। শেষদিকে দুটি সম্ভাব্য পেনাল্টির দাবিও তোলে স্কটিশ ফুটবলাররা। তবে ম্যাচ কর্মকর্তা কোনো আবেদনই গ্রহণ করেননি।

স্কটল্যান্ডের আক্রমণাত্মক প্রচেষ্টা সত্ত্বেও মরক্কোর রক্ষণভাগ ছিল সংগঠিত ও আত্মবিশ্বাসী। ফলে সমতায় ফেরার মতো সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি ইউরোপের দলটি।

এএডি/


  বিষয়:   বিশ্বকাপ  দ্রুততম  গোল  স্কটল্যান্ড  মরক্কো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: