নেইমার কখন খেলবেন জানালেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

খেলা

নেইমারের ফেরা নিয়ে সুসংবাদ দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষার অবসান হচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে

2026-06-20T11:29:36+00:00
2026-06-20T11:47:26+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
নেইমার কখন খেলবেন জানালেন আনচেলত্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১১:৪৭ এএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমারের ফেরা নিয়ে সুসংবাদ দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে ব্রাজিলিয়ান সমর্থকদের অপেক্ষার অবসান হচ্ছে। চোট কাটিয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে সুখবরটা নিজেই দিয়েছেন আনচেলত্তি।

তিনি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচটি খেলতে পারবেন নেইমার। কাফের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন এবং গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভূমিকা রাখবেন।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। এরপর হাইতির বিপক্ষে ম্যাচের আগের দিন কোচ জানান, গ্রেড-টু কাফ স্ট্রেইন থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি নিউ জার্সিতেই থাকবেন। এই চোটের কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা ছিল।

তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানান, স্কটল্যান্ড ম্যাচের জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত থাকবেন।
 
আনচেলত্তি বলেন, নেইমার আগামীকাল একা অনুশীলন করবে এবং সোমবার (২২ জুন) দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে।

নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে হতে যাচ্ছে। কারণ দলের তারকা উইঙ্গার রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন। সম্ভবত হ্যামস্ট্রিং চোটে পরে মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার এই উইঙ্গার। আনচেলত্তি জানিয়েছেন, চোটটি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না এবং তার অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন রাফিনিয়া।

 
সব মিলিয়ে ব্রাজিল শিবিরে এটি ইতিবাচক খবর। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে জয় প্রয়োজন ছিল সেলেসাওদের। সেই চ্যালেঞ্জে দারুণ সাড়া দিয়ে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রাজিল এবং শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয়। মাতেউস কুনিয়া বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমেই জোড়া গোল করেছেন। বাকি গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।

এখন নেইমারের প্রত্যাবর্তন দলের জন্য বড় অনুপ্রেরণা হবে বলেই মনে করা হচ্ছে।  

সময়ের আলো/আআ


  বিষয়:   নেইমার  ব্রাজিল  আনচেলত্তি  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: