গাজীপুরে তুলার গোডাউনে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকায় ‘হক’ নামে ব্যবসায়ীর তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (১৯ জুন) রাত ১১টায় এ ঘটনা ঘটে।ফায়ার

2026-06-20T11:34:35+00:00
2026-06-20T11:54:18+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩৪ এএম  আপডেট: ২০.০৬.২০২৬ ১১:৫৪ এএম
অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গোডাউন কর্তৃপক্ষ। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পালপাড়া এলাকায় ‘হক’ নামে ব্যবসায়ীর তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় হঠাৎ করে একটি মেশিনে আগুন জ্বলে উঠে। তাৎক্ষণিক আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। শ্রমিক ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান গোডাউন কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা। 


অভিযোগ রয়েছে, আবাসিক এলাকায় ঝুটের গোডাউন নিষেধ থাকলেও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তা গড়ে তোলে। কালিয়াকৈরে আগেও ঝুট ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, এখনও ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

সময়ের আলো/মহু
  বিষয়:   কালিয়াকৈর  তুলা  গোডাউন  আগুন  গাজীপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: