ঈদে মিলাদুন্নবীতে যেভাবে মিলবে ৪ দিনের ছুটি!

সময়ের আলো ডেস্ক

জাতীয়

এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবীতে রয়েছে ৪ দিন অবকাশযাপনের সম্ভাবনা। চাকরিজীবীরা চাইলেই অতিরিক্ত ১ দিন ছুটি নিয়ে উপভোগ করতে পারেন এই

2026-06-20T17:03:24+00:00
2026-06-20T19:09:00+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদে মিলাদুন্নবীতে যেভাবে মিলবে ৪ দিনের ছুটি!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৭:০৯ পিএম
প্রতীকী ছবি
এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবীতে রয়েছে ৪ দিন অবকাশযাপনের সম্ভাবনা। চাকরিজীবীরা চাইলেই অতিরিক্ত ১ দিন ছুটি নিয়ে উপভোগ করতে পারেন এই অবকাশযাপনের সুযোগ, ঘুরে আসতে পারেন পছন্দের কোন দর্শনীয়স্থানে। 

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে মিলাদুন্নবীর সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে ২৬ আগস্ট, বুধবার। ঈদে মিলাদুন্নবীর এক দিন পরেই রয়েছে শুক্র-শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। এই সাপ্তাহিক ছুটি এবং ঈদে মিলাদুন্নবীর ছুটির মাঝে এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন অবকাশযাপনের সুযোগ নিতে পারবেন চাকরিজীবীরা।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর সাধারণ ছুটি যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ২৭ আগস্ট, বৃহস্পতিবার সাধারণ কর্মদিবস এবং ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। যদি চাকরিজীবীরা ২৭ আগস্ট নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা ৪ দিনের অবকাশযাপন সম্ভব।

সাধারণত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকে। তবে জনস্বার্থে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে।বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহের পাশাপাশি ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে। এছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা বা বন্ধ রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, উচ্চ আদালত ও নিম্ন আদালতগুলোর ছুটির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বাংলাদেশের প্রচলিত সরকারি ছুটির নিয়মানুযায়ী, সপ্তাহের মাঝে কোনো উৎসবের ছুটি পড়লে এবং তার দু-একদিন পরই সাপ্তাহিক ছুটি থাকলে অনেক চাকরিজীবীই বাড়তি ছুটি নিয়ে দীর্ঘ অবসরের সুযোগ তৈরি করেন। এবারের ২৬ আগস্টের ছুটির ক্ষেত্রেও একই প্রেক্ষাপট তৈরি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে পবিত্র মিলাদুন্নবীর চাঁদ দেখার ওপর।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  ছুটি  চাঁদ  সরকারি ছুটি  সাধারণ ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: