বুড়ো হাড়ের ভেলকি দেখাতে ইতালির ক্লাবে রোনালদিনিয়ো?

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘদিন পর আবারও ক্লাব ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো। ইতালির সিরি সি’র ক্লাব রাভেনায় যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন

2026-06-20T19:07:04+00:00
2026-06-20T19:07:04+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খেলা
বুড়ো হাড়ের ভেলকি দেখাতে ইতালির ক্লাবে রোনালদিনিয়ো?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:০৭ পিএম 
ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন পর আবারও ক্লাব ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো। ইতালির সিরি সি’র ক্লাব রাভেনায় যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, তিনি কি আবার মাঠে খেলবেন?

২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে অল্প কিছু সময় খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রোনালদিনিয়ো গাউচো। প্রায় এক দশক পর আবারও ফুটবলের খবরে ফিরলেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

ইতালির সিরি সি’র ক্লাব রাভেনার সঙ্গে একটি চমকপ্রদ চুক্তিতে যুক্ত হয়েছেন ৪৬ বছর বয়সী রোনালদিনিয়ো। গত মৌসুমে খুব অল্পের জন্য সিরি বিতে উঠতে পারেনি রাভেনা। তাই ক্লাবের মালিক ইগ্নাসিও সিপ্রিয়ানি বড় ধরনের বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছেন।

রোনালদিনিয়োর ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে মায়ামিতে একটি অনুষ্ঠানে দেওয়া হবে।

এ নিয়ে রোনালদিনিয়ো বলেন, নতুন রঙ, একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইগ্নাসিও ও পুরো সিপ্রিয়ানি পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার জন্য আনন্দের উৎস ছিল, আর সেই আনন্দ রাভেনায় ফিরিয়ে আনতে চাই।


ক্লাব মালিক ইগ্নাসিও সিপ্রিয়ানি জানান, রোনালদিনিয়ো তার ছোটবেলার আইডল ছিলেন। তিনি বলেন, জীবনের ২৪ বছর যুক্তরাষ্ট্রে কাটালেও রাভেনাকেই নিজের ঘর মনে করেন। রোনালদিনিয়োর মতো একজন কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করা তাদের জন্য বড় অর্জন।

তবে রাভেনার অনারারি ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা জানিয়েছেন, রোনালদিনিয়ো মাঠে ফিরছেন না। তিনি বলেন, রোনালদিনিয়ো ক্লাবের একটি বিপণনমূলক অনুষ্ঠানে অংশ নেবেন, কিন্তু সিরি সিতে খেলবেন না।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ব্রাজিল  কিংবদন্তি  রোনালদিনিয়ো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: