আর্জেন্টিনাকে শিরোপার যোগ্য দাবিদার ভাবছেন না আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত শুরু এবং লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও দলটিকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে মানতে নারাজ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

2026-06-20T20:30:01+00:00
2026-06-20T20:30:45+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
আর্জেন্টিনাকে শিরোপার যোগ্য দাবিদার ভাবছেন না আনচেলত্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৮:৩০ পিএম
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ছবি। : সংগৃহীত
বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত শুরু এবং লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও দলটিকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে মানতে নারাজ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, আর্জেন্টিনা খেলা নিয়ন্ত্রণে দক্ষ হলেও তারা উচ্চ-তীব্রতার ফুটবল খেলে না। 

হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এই ইতালিয়ান কোচ।

মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে টুর্নামেন্টে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের পর নিজেদের পারফরম্যান্সের চেয়ে এবারের বিশ্বকাপের সামগ্রিক চিত্র এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর খেলার ধরন নিয়েই বেশি কথা বলেন আনচেলত্তি।


দীর্ঘ সময় ধরেই দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছিল লিওনেল স্কালোনির দল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের বিশ্বকাপেও তারা অন্যতম ফেবারিট হিসেবে এসেছে।

বিশ্বকাপ অভিযানও শুরু করেছে দাপটের সঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে দলের হয়ে সবকটি গোল করেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব গড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক।

এছাড়া বিশ্বকাপ ইতিহাসেও নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছে তাঁর নাম। দুজনেরই গোলসংখ্যা এখন ১৬।

তবে এমন পারফরম্যান্সের পরও আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাইছেন না আনচেলত্তি। তার মতে, এবারের টুর্নামেন্টে এমন কিছু দল আছে, যারা আক্রমণে যেমন ভয়ংকর, রক্ষণেও তেমনি শক্তিশালী।

আনচেলত্তির বিশ্বাস, এবারের বিশ্বকাপে কোনো একক তারকা সাফল্য নির্ধারণ করবে না। বরং দলগত পারফরম্যান্সই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: