বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের যে তিন খেলোয়াড়

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটি গ্রুপ ম্যাচ খেলা শেষ হয়েছে ব্রাজিলের। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে সেলেসাওরা ‘সি’ গ্রুপের শীর্ষে

2026-06-20T23:50:06+00:00
2026-06-20T23:50:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের যে তিন খেলোয়াড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৫০ পিএম 
আর একটি করে হলুদ কার্ড পেলেই নিষেধাজ্ঞায় কপাল পুড়বে তাদের। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটি গ্রুপ ম্যাচ খেলা শেষ হয়েছে ব্রাজিলের। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে সেলেসাওরা ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উদ্বেগ সেলেসাওদের ক্যাম্পে।

বুধবার (২৪ জুন) স্কটিশদের সঙ্গে ড্র করলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। কিন্তু এ ম্যাচে তিন খেলোয়াড়কে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আর একটি করে হলুদ কার্ড পেলেই নিষেধাজ্ঞায় কপাল পুড়বে তাদের।

Advertisement
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে কাসেমিরো, ইবানেজ ও ডগলাস সান্তোসের প্রত্যেকে একটি করে হলুদ কার্ড দেখেছেন। আরেকবার কার্ড পেলে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে তাদের।


বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।

তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তবে প্রথম নকআউট রাউন্ডে নিষিদ্ধ থাকবেন তিনি।

/কেএইচও
  বিষয়:   বিশ্বকাপ  নিষেধাজ্ঞা ঝুঁকি  ব্রাজিল  খেলোয়াড় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: