পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদক ব্যবসায়ীরা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার

2026-06-21T10:03:30+00:00
2026-06-21T10:03:30+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদক ব্যবসায়ীরা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:০৩ এএম 
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

শনিবার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়ার এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ আশীষ চন্দ্র শীলকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। 

অন্যদিকে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় ফয়সালকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীরা হ্যান্ডকাফসহ আসামি ফয়সালকে ছিনিয়ে নেয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কয়েকজন আহত হন।  


সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, পুড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে দুজন আসামিকে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। একজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। অন্যজনকে হ্যান্ডকাফ পরানোর পর মাদক ব্যবসায়ীরা হামলা করে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কয়েকজন আহত হন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদক ব্যবসায়ীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: