গ্রেফতার এড়া‌তে ভবন থে‌কে লাফ, আ.লীগ নেতার মৃত্যু

বরিশাল ব্যুরো

সারাদেশ

গ্রেফতার এড়াতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদ খান মেনন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মেনন

2026-06-21T22:24:14+00:00
2026-06-21T22:24:14+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
গ্রেফতার এড়া‌তে ভবন থে‌কে লাফ, আ.লীগ নেতার মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:২৪ পিএম 
সংগৃহীত ছবি
গ্রেফতার এড়াতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে রাশেদ খান মেনন নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মেনন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (২১ জুন) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে নিজ বাসায় এই ঘটনা ঘ‌টে। প‌রে তা‌কে শেবা‌চিম হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষনা ক‌রেন।

বরিশাল নগরীর ওয়ার্ড পর্যায়ের নেতা মেননের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ক্ষোভপ্রকাশ করাসহ পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন।

কিন্তু কাউনিয়া থানা পুলিশ জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন রাজনৈতিক একাধিক মামলায় অভিযুক্ত এবং তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন। রোববার দুপুরে নগরীর ১ নং ওয়ার্ডে তার বাসায় পুলিশের একটি টিম যায়। কিন্তু সেখানে পৌছানোর আগেই রাশেদ খান মেনন লুকিয়ে পড়েন। ফলে তাকে পুলিশ গ্রেফতারে ব্যর্থ হয়ে ফিরে আসে।


মহানগ‌রের কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত নাথ ব‌লে‌ছেন, পুলিশ মেন‌নের বাসার সামনে গিয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পরে খবর আসে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ থে‌কে পড়ে গেছেন এবং তাকে উদ্ধার করে স্বজনেরা শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ যাওয়ার খবরে আওয়ামী লীগ নেতা আতঙ্কগ্রস্ত হয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে পালা‌নোর জন‌্য লাফ দিয়েছেন। এতে তার মৃত্যু হতে পারে, বলেও মন্তব্য করেন ওসি।

সময়ের আলো/আতা


  বিষয়:   গ্রেফতার  আওয়ামী লীগ  নেতা  মৃত্যু  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: