সীতাকুণ্ডে নামার বাজার ব্রিজের উন্নয়ন কাজ শুরু, ২৮ জুন পর্যন্ত যান চলাচল বন্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার ব্রিজের নিচে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের স্থায়ী সমাধানে উন্নয়ন কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এ

2026-06-22T11:10:46+00:00
2026-06-22T11:10:46+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে নামার বাজার ব্রিজের উন্নয়ন কাজ শুরু, ২৮ জুন পর্যন্ত যান চলাচল বন্ধ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১০ এএম 
নামার বাজার ব্রিজের উন্নয়ন কাজ শুরু, যান চলাচল বন্ধ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার ব্রিজের নিচে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের স্থায়ী সমাধানে উন্নয়ন কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এ কাজের অংশ হিসেবে আগামী ২৮ জুন পর্যন্ত উক্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, নামার বাজার ব্রিজ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজের স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময়ে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াতের অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

পৌর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উন্নয়ন কাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে দীর্ঘদিনের ভোগান্তি দূর করে জনসাধারণের জন্য একটি টেকসই সমাধান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


উল্লেখ্য যে, সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিচে অবস্থিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জনভোগান্তির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক যুগ আগে নির্মিত কম উচ্চতার এ ব্রিজের নিচে বর্ষা মৌসুমে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। একই সঙ্গে ব্রিজটির কম উচ্চতার কারণে ফায়ার সার্ভিসের গাড়িসহ বড় আকারের যানবাহন চলাচল করতে না পারায় জরুরি সেবাদানেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এ সমস্যা নিয়ে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে দৈনিক সময়ের আলো এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। অবশেষে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কাজ শেষ হলে নামার বাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড  নামার বাজার ব্রিজ  উন্নয়ন কাজ  শুরু  যান চলাচল  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: