নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২২ জুন)

2026-06-22T18:43:41+00:00
2026-06-22T18:43:41+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম 
গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ছবি : সময়ের আলো
নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ-র‍্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেলাল হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং আরেকজনের কাছ থেকে ২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   নোয়াখালী  ভুয়া  র‍্যাব  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: