ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীদের ঝাঁপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন।সোমবার (২২

2026-06-22T18:49:20+00:00
2026-06-22T18:49:20+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীদের ঝাঁপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৪৯ পিএম 
ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সংগৃহীত ছবি
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। 

সোমবার (২২ জুন) ভবনে আগুন লাগার পর বেশ কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েন। এসময় প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে লাফ দেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে ঘটনাস্থল থেকে অন্তত ১১টি মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিনতলা ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর কোচিং সেন্টার থেকে কয়েকজন নিচে লাফিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে লাফ দিয়ে নিচে পড়ে যেতে দেখা যায়।


ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ভাঙা একটি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি একটি কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের একটি বেড়ার ওপর পড়ে যান এবং পরে মাটিতে আছড়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।
  
স্থানীয়রা জানান, শিক্ষার্থীসহ অনেক মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তবে ঠিক কতজন আটকা ছিলেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
 
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী নিচে ঝাঁপ দিয়েছিল। তাদের মধ্যে একজনের হাড় ভেঙে গেছে।’
 
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এবং তাদের সর্বাত্মক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   ভারত  অগ্নিকাণ্ড  শিক্ষার্থী  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: