বাংলাদেশের পণ্যে ১৮% মার্কিন শুল্কের প্রস্তাব, চীন-ভারতে কত?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গত এক বছরে

2026-11-26T19:59:30+00:00
2026-11-26T19:59:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশের পণ্যে ১৮% মার্কিন শুল্কের প্রস্তাব, চীন-ভারতে কত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গত এক বছরে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির আওতায় এ হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে নতুন করে শুল্কের চাপ বাড়ার আশঙ্কা আপাতত নেই বাংলাদেশের রফতানিকারকদের জন্য। তবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা, চুক্তির শর্ত এবং ভবিষ্যতে শুল্কনীতির পরিবর্তন নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।  

বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর ১৪টি বড় বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে। এতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে শুল্কের সর্বোচ্চ হার ১৮ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের পণ্যে বিদ্যমান সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) শুল্কসহ মোট শুল্কের হার ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, গত এক বছরে বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির সঙ্গে নতুন শুল্কসীমা সামঞ্জস্যপূর্ণ। এসব চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির বাধাও কমানো হয়েছে।

চীনের ওপর বেশি শুল্ক, ভারতের জন্যও শর্ত 

নতুন প্রস্তাবে চীনা পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যবিরতি চুক্তির মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হবে। চুক্তির মেয়াদ বাড়ানো না হলে চীনা পণ্যে শুল্কের হার বেড়ে ৪০ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন গ্রিয়ার।


ভারতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ওপর নির্ভর করছে শুল্কের হার। চুক্তি হলে ভারতীয় পণ্যে শুল্ক হবে ১৭ শতাংশ, আর আলোচনা ব্যর্থ হলে তা বেড়ে ২৫ শতাংশ হতে পারে। ভিয়েতনামের ক্ষেত্রে চুক্তি হলে ২০ শতাংশ এবং ব্যর্থ হলে ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ব্রাজিলের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তৈরি উড়োজাহাজের ক্ষেত্রে শুল্কের হার হবে ১০ শতাংশ।

শুল্ক কার্যকরে আরও সময় লাগবে

নতুন শুল্ক প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। আগামী ২৫ জানুয়ারি গণশুনানি শেষ হওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর। 

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি অবস্থা আইনের আওতায় ট্রাম্পের আরোপ করা ব্যাপক বৈশ্বিক শুল্ক বাতিল করে দেন। এরপর নতুন শুল্ক আরোপের আইনি ভিত্তি শক্ত করতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন।

নতুন শুল্ক প্রস্তাব প্রকাশের পর এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং বৃহস্পতিবার দুই অঞ্চলের শেয়ারবাজারে সূচক বেড়েছে। এইচএসবিসির এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রেড নিউম্যানের মতে, নতুন শুল্কের খবর বাজারে বড় প্রভাব ফেলেনি, কারণ এ ধরনের পদক্ষেপের বিষয়টি আগে থেকেই বিনিয়োগকারীদের ধারণায় ছিল। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাংলাদেশ  পণ্য  মার্কিন শুল্ক  প্রস্তাব  চীন  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: