ইরান যুদ্ধে জড়াতে চায় না দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি

2026-11-26T18:55:16+00:00
2026-11-26T18:55:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে জড়াতে চায় না দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম 
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এক সমাবেশে দক্ষিণ কোরীয়রা। ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এক সমাবেশে দক্ষিণ কোরীয়রা। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে না; বরং উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পরিধি বিস্তৃত করবে। এ এ অঞ্চলে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিউল। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন আরাগচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে চো হিউন আশ্বস্ত করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার নেই। এ অঞ্চলে সেনা পাঠানোরও পরিকল্পনা নেই সিউলের।

এ সময় আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।


এর আগে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানায়, সোমালিয়ার উপকূলে জলদস্যুবিরোধী টহল কার্যক্রম সম্প্রসারণ করে হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান যুদ্ধ  দক্ষিণ কোরিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: