প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

পুরোনো ছবি।
পুরোনো ছবি। ওমানের খাসাব বন্দরের কাছে নৌমাইনে আঘাতের পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ দুটির একটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ট্যাংকার দুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং সেগুলোর নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর যুদ্ধবিমানের ওপর নির্ভর করে জাহাজ দুটি গোপনে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে নৌমাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মাধ্যমে জাহাজ দুটিকে থামিয়ে দেয়।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকারী জাহাজের ওপর হামলার ঘটনা বেড়েছে।
সময়ের আলো/জেডি