জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ ১৪০০ জনকে হত্যা করেছে আ.লীগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্কে স্বয়ং আওয়ামী লীগের আয়োজনে একটি সেমিনারে যোগ দিয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা এবং এসব মৃত্যুর ঘটনায় তৎকালীন

2026-11-26T18:47:16+00:00
2026-11-26T18:47:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিউইয়র্কে আ.লীগের সেমিনারে হ্যারি কে টমাস
জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ ১৪০০ জনকে হত্যা করেছে আ.লীগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম 
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে স্বয়ং আওয়ামী লীগের আয়োজনে একটি সেমিনারে যোগ দিয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা এবং এসব মৃত্যুর ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয় এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। 

নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজনে ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এ বক্তব্য দেন হ্যারি কে টমাস। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জুলাই অভ্যুত্থান, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠলে সেমিনারে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়।   

বক্তব্যে হ্যারি টমাস বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হিসাব অনুযায়ী, ওই বছরের গ্রীষ্মে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহত ব্যক্তিদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান।

তবে ওই সময়ের সহিংসতায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন বলে উল্লেখ করেন সাবেক এই রাষ্ট্রদূত। তিনি বলেন, সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য প্রাণ হারান।

নিহতের সংখ্যা তুলে ধরে হ্যারি টমাস বলেন, প্রতিটি সংখ্যার পেছনেই একজন মানুষ রয়েছেন। রংপুরের ছাত্র আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের একটি শিশুও নিহত হয়। 


সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, এসব মানুষের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।

সেমিনারে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন হ্যারি কে টমাস। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুলাই গণ-অভ্যুত্থান  আবু সাঈদ  হত্যা  আওয়ামী লীগ  হ্যারি কে টমাস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: