প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১২ এএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল । ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল । ছবি : সংগৃহীতমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি দেশটি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ বিষয়ে ভারতের আর কিছু বলার নেই।
এ দিকে, ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।
সময়ের আলো/এসকে