ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে ভারী বৃষ্টির কারণে একটি ভূগর্ভস্থ স্বর্ণের খনিতে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জন

2026-11-26T13:36:19+00:00
2026-11-26T13:36:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৩৬ পিএম 
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিতে ভূগর্ভস্থ স্বর্ণের খনিতে বন্যা। ছবি : আনাদোলু
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিতে ভূগর্ভস্থ স্বর্ণের খনিতে বন্যা। ছবি : আনাদোলু
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে ভারী বৃষ্টির কারণে একটি ভূগর্ভস্থ স্বর্ণের খনিতে বন্যার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে আটকা পড়েছেন আরও ১৩ জন।   

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বৃষ্টির সময় খনিটির প্রায় ১০০ মিটার গভীরে ২৬ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ভারী বৃষ্টির পানি খনিতে প্রবেশ করে সেটি প্লাবিত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং বাকিরা ভেতরে আটকা পড়েন।

পুলিশ জানিয়েছে, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। খনির মালিকপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি এবং খনিটির বিষয়ে সরকারি দপ্তরকেও অবহিত করেনি।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বুধবার থেকেই অভিযান শুরু করেছে দমকল বিভাগের উদ্ধারকারী দল। তবে খনির ভেতরের পথ সরু, অন্ধকার ও পিচ্ছিল হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।


পশ্চিম জাভা প্রাদেশিক ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল খনির দুটি সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এ কাজে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে প্রায় ১০০ মিটার গভীরতায় পৌঁছানো উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

পশ্চিম জাভার পুলিশ প্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ইন্দোনেশিয়ায় অনুমোদনহীন ছোট আকারের স্বর্ণখনিতে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এসব খনির অধিকাংশ দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় সেগুলোর ওপর নিয়মিত নজরদারি চালানো কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতেও একই এলাকায় একটি অবৈধ স্বর্ণখনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

সূত্র : রয়টার্স

সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   ইন্দোনেশিয়া  স্বর্ণের খনি  বন্যা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: