মিসরে তেলবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোতে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

2026-11-26T02:51:50+00:00
2026-11-26T02:55:52+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিসরে তেলবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত অন্তত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৫১ এএম  আপডেট: ২৬.১১.২০২৬ ২:৫৫ এএম
মিসরের রাজধানী কায়রোতে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোতে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোতে পেট্রোলিয়াম পণ্যবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) কায়রোর প্রধান রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। গিজা প্রদেশের ইমবাবা জেলার ওয়ারাক এলাকায় একটি টানেলের ওপর আগুনের সূত্রপাত হয়। এ সড়কটি বৃহত্তর কায়রোর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর সঙ্গে রাজধানী, গিজা ও কালিউবিয়া প্রদেশকে যুক্ত করেছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এ সময় সেটি উল্টে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় অন্তত ২৭টি যানবাহন পুড়ে গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র : আল জাজিরা

সময়ের আলো/এসকে
  বিষয়:   মিসরে  তেলবাহী ট্রাক  বিস্ফোরণ  নিহত  অন্তত ৩০  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: