লেবাননে ফরাসি সেনা মোতায়েনে আপত্তি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের দক্ষিণাঞ্চলে ফরাসি সেনা মোতায়েনের বিরোধিতা করেছে ইসরায়েল। দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, সেখানে ফরাসি সেনাদের উপস্থিতি হবে ‘নজিরবিহীন

2026-11-26T19:05:18+00:00
2026-11-26T19:05:18+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ফরাসি সেনা মোতায়েনে আপত্তি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম 
ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ফরাসি সেনা মোতায়েনের বিরোধিতা করেছে ইসরায়েল। দেশটির জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, সেখানে ফরাসি সেনাদের উপস্থিতি হবে ‘নজিরবিহীন ও সমস্যাজনক’।

জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানন বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে কম প্রয়োজন এমন আরেকটি বাহিনী, যারা হিজবুল্লাহকে তাদের আগের অবস্থানে ফিরে যেতে সহায়তা করবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে হওয়া একটি কাঠামোগত চুক্তিতে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। তবে চুক্তি সত্ত্বেও ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। সেখানে ঘরবাড়ি ও অবকাঠামোও ধ্বংস করেছে দেশটি।


লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মেয়াদ চলতি বছরের শেষে শেষ হওয়ার কথা। এরপর ধাপে ধাপে বাহিনীটি প্রত্যাহার করা হবে। এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ফ্রান্স। এর মধ্যে লেবাননের সেনাবাহিনীকে সহায়তা করতে ফরাসি সেনা পাঠানোর প্রস্তাবও রয়েছে। তবে এসব প্রস্তাবের বেশির ভাগই ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন ড্যানন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   লেবানন  ফরাসি সেনা  মোতায়েন  আপত্তি  ইসরায়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: