হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর নগরীর ব্যস্ততম এলাকা সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে নুজসাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার

2026-06-22T21:49:14+00:00
2026-06-22T21:49:14+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম 
প্রতীকী ছবি
রংপুর নগরীর ব্যস্ততম এলাকা সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে নুজসাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন ) বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নুজসাতের বাসা নগরীর খলিফাপাড়া এলাকায়। নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেয়েটির হোটেলে কোন কক্ষ বুকিং বা রেজিস্ট্রেশন ছিল না। তিনি বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাইরে থেকে এসে সোজা হোটেলটির ৯ তলা ভবনের ছাদে যান। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে রেলিংয়ের কাছে যান। একপর্যায়ে রেলিংয়ের ওপর বসলে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

সংশ্লিষ্টদের দাবি, সিসিটিভি ফুটেজে ওই সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি। নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও হোটেলের কর্মচারীরা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


এদিকে শিক্ষার্থীর মা আফসানা পারভীন বলেন, তার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলে। তিনি কখন, কীভাবে, কেন হোটেলের ছাদে গেলেন, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য থেকে জানতে পেরেছি বিকেল ৫টার কিছু আগে তিনি নর্থ ভিউ হোটেলের ছাদে যান। দীর্ঘ সময় তাঁকে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ হাঁটাচলা করেন, মোবাইল ফোনে কথা বলেন। অবশেষে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসেন। বসার পর হঠাৎ করে পড়ে যান। এ বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। বিস্তারিত তদন্তের পরে এটা নিয়ে ফাইনাল মন্তব্য করতে পারব।

সময়ের আলো/আতা
  বিষয়:   হোটেল  এইচএসসি  পরীক্ষার্থী  মৃত্যু  রংপুর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: