গাজীপুরে বিজিবির জোরদার টহল

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গাজীপুরে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা

2026-06-23T11:22:57+00:00
2026-06-23T11:22:57+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে বিজিবির জোরদার টহল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২২ এএম 
গাজীপুরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন। ছবি : সমেয়র আলো
দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গাজীপুরে সেনাবাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে এ বাহিনী। এছাড়া পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুরসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দিয়ে মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অরাজকতা হতে পারে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এমন আলোচনা কয়েকদিন ধরেই আছে। 

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক-২ শাখা থেকে পরিপত্রের চিঠি আমরা পেয়েছি। তাতে পরিষ্কার করে বলা আছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রম বিশেষ করে বেআইনি মিছিল শোডাউন করার প্রচেষ্টা আছে এবং এর ফলে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার পাশাপাশি মানুষের জান-মালের নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। 


নূরুল করিম ভুঁইয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা ইতোমধ্যে আমাদের কাছে রিপোর্ট করেছেন। তারা এখানে থাকবেন আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে সেজন্য ওনারা কাজ করবেন। আমাদের পাশাপাশি জেলা পুলিশ আছে, মেট্রোপলিটন পুলিশ রয়েছে, আনসার, বিজিবি সদস্যরা কাজ করবেন। 

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সরকারি নির্দেশ পালনের ক্ষেত্রে সরকার ঘোষিত এবং নিয়োজিত বাহিনীগুলোকে সহায়তা করে যাচ্ছি। যাতে মানুষের জান- মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। বিশাল সংখ্যক সেনাসদস্য তারা অবস্থান নিয়েছেন। বিজিবিও কাজ করছে। যেহেতু আমাদের জেলায় প্রচুর সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ওনাদের এসেস্ট করবেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  বিজিবি  জোরদার টহল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: